স্টাফ রিপোর্টারঃ সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে ‘ডিজিটাল বরিশাল’ অ্যাপ। বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা অ্যাপটি বুধবার (১৯ আগস্ট) উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এসময় জেলা প্রশাসক বলেন, এই সেবার ফলে প্রশাসনের কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও তাদের মোবাইল নম্বর সহজেই যে কেউ পেতে এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপশি ই-ফাইলিং সেবা ঘরে বসেই সম্পন্ন করা সম্ভব হবে।
ডিজিটাল বরিশাল অ্যাপে রয়েছে যাতায়াত ও পর্যটনসহ নানা তথ্য। ভবিষ্যতে যেন মানুষ আরও বেশি সুবিধা পায়, সে লক্ষ্যে অ্যাপের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ইঞ্জিনিয়ার বিডি নামে একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় তৈরি এই অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে যে কোনও অ্যান্ড্রয়েড মোবাইলফোনে সেটে ইনস্টল করা যাবে। আইফোনেও এই সেবা পাওয়ার জন্য অ্যাপের কাজ চলছে।
প্রসঙ্গত, সব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট রয়েছে। বরিশাল জেলা প্রশাসনেরও ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট আরও সহজলভ্য করার জন্য নতুন অ্যাপ ‘বরিশাল ডিজিটাল’ চালু করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply