, ,

শিরোনাম :
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য
সড়ক পথে চাঁদাবাজি বন্ধে বরিশালে গণসচেতনতামূলক প্রচারণা

সড়ক পথে চাঁদাবাজি বন্ধে বরিশালে গণসচেতনতামূলক প্রচারণা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণপরিবহনে স্টিকার লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরের নথুল্লাবাদস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রুপাতলী বাস টার্মিনালে এ প্রচারণা চালানো হয়।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন,পরিবহনে চাঁদাবাজি দণ্ডনীয় অপরাধ। সড়ক পথে সাধারণ যাত্রীদের চলাচলের সুবিধার্থে চাঁদাবাজিসহ যে কোনো হয়রানি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে থেকে সড়ক পথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।

এ সময় তিনি আরও বলেন, মালিক সমিতির নামে চাঁদা,শ্রমিক কল্যাণের নামে চাঁদা,কাউন্টারের ভাড়া বাবদ চাঁদাসহ কোনো প্রকার উন্নয়নের নামে চাঁদাবাজি চলবে না।

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদার বাস টার্মিনালে গাড়ির চালক,শ্রমিক ও যাত্রীদের সাথে মতবিনিময় করে বলেন, কারো দ্বারা কোনো প্রকার হয়রানির শিকার হলে স্টিকারে প্রদত্ত মোবাইল নাম্বারে ফোন দিয়ে অভিযোগ দেয়ার সাথে সাথে সংশ্লিষ্ট চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ট্রাফিক দক্ষিণ মো. মাসুদ রানা, সহকারী কমিশনার উত্তর এ এফ এম ফায়েজুর রহমান, ট্রাফিক পুলিশের টি আই, আ. রহিম,টি আই,বিদ্যুৎ চন্দ্র দে,বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন শিপন সহ বাস মালিক সমিতির নের্তৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net