, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশালে চোরাই মোবাইল ও ল্যাপটপসহ চোর চক্রের ৩ সদস্য আটক

বরিশালে চোরাই মোবাইল ও ল্যাপটপসহ চোর চক্রের ৩ সদস্য আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল চুরি হওয়া ৬ টি মোবাইল ও ১টি ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

আটক কৃতরা হলেন- মোঃ মনির হোসেন (৪৮), মোঃ রাসেল হাওলাদার(৩০), মোঃ তাজুল হাওলাদার(২৪)।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত ২৪ জুলাই গভীর রাতে কাউনিয়া থানার এএসআই শহিদুল ইসলামের কাশীপুর শাহ পরান সড়ক বাসা থেকে ১ টি ল্যাপটপ ও ১ টি স্যামসাং মোবাইল চুরি হয়ে যায়। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করার পর উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নির্দেশে এসআই দিপায়ন বড়াল ও তার সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে ১৯ আগষ্ট রাতে বটতলা মুনসুর কোয়ার্টার এলাকা থেকে মনির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ টি চোরাই মোবাইল মোবাইল উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর ও লোচনা বাদে অভিযান চালিয়ে শ্যামপুর থেকে রাসেল হাওলাদার ও লোচনাবাদ থেকে তাজুল হাওলাদারকে আটক করা হয়। এ সময় রাসেলের কাছ থেকে ১ টি চোরাই মোবাইল ও তাজুলের কাছ থেকে চোরাই ল্যাপটপটি উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, আটককৃত তিন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সালসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net