, ,

শিরোনাম :
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য
বরিশালে পারিবারিক কৃষিতে সফলতা অর্জন

বরিশালে পারিবারিক কৃষিতে সফলতা অর্জন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ মহামারি করোনার (কোভিড-১৯) সংক্রমণ চলছে গোটা বিশ্বে। আর এই করোনার সংক্রমণ স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।কিন্তু সেই স্থবিরতার মধ্যেও বাংলাদেশ তথা বরিশালে কৃষি মানবসভ্যতার কর্ণধার হয়েই এগিয়ে চলেছে।বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, কোভিড-১৯ সংক্রমণের মূল সময়টাতেই বরিশাল বিভাগে পারিবারিক কৃষি অনেকটাই সমৃদ্ধি এনে দিয়েছে। নানান সীমাবদ্ধতার মধ্যেও কাজ করার ক্ষেত্র তৈরি করে দিয়েছে।

 

নিজের পরিবারের পুষ্টির পাশাপাশি অনেকের অর্থ উপার্জনের রাস্তাও তৈরি করে দিয়েছে পারিবারিক কৃষি।এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম ও তার স্ত্রী দিলরুবা আলমের গাছের প্রতি ভালোবাসা থেকে ছাদ বাগানে কৃষি করে ব্যাপক সাফল্য পেয়েছেন। ছোটবেলা থেকেই দু’জনের গাছ লাগানো ও গাছের পরিচর্যার প্রতি আগ্রহ ছিল। গৃহকর্তার চাকরির কারণে এ দম্পতি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভাড়াবাসায় বসবাস করলেও গাছের প্রতি ভালোবাসা কখনো কমেনি। বারান্দায় ছোট পরিসরে হলেও গাছ লাগিয়েছেন এবং তার পরিচর্যাও করেছেন। এরই ধারাবাহিকতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগ দেওয়ার পর নগরের পলিটেকনিক রোডের ভাড়াবাসার ছাদে বাগান তৈরির পরিকল্পনা করেন।

 

বৃক্ষপ্রেমী পুলিশ পত্নী দিলরুবা আলম বলেন, ‘শৈশব থেকে গাছের প্রতি ভালোলাগা থেকে বৃক্ষরোপণ শুরু করি। বিয়ের আগে বাড়ির ছাদে সবজি, ফল ও ফুলের গাছ লাগিয়ে সফলতা পেয়েছি। নিজের সংসারে এসেও এ ধারা অব্যাহত রেখেছি। স্বামীর চাকরির সুবাদে যেখানেই পোস্টিং হয়েছে সেখানেই ছাদ-কৃষি করেছি। বরিশালে এসেও তা করতে সক্ষম হয়েছি। বতর্মানে আমার ছাদ-কৃষির তালিকায় রয়েছে ড্রাগন, আম, জাম, পেয়ারা, আঙুর, আখ, লেবু, বেগুন, চাল কুমড়া, লালশাক, পুদিনা, ধনেপাতা, বনসাই, বাঁশ, ঘৃতকুমারী, তুলশিসহ নানা প্রজাতির ফলজ ও ওষুধি গাছ। এছাড়া আমার সংগ্রহের তালিকায় রয়েছে নাইট কুইন, কেকটাসসহ ৬২ প্রজাতিরও বেশি বাহারি ফুলের গাছ। ছাদ বাগান পরিচর্যা করেই প্রকৃতির সঙ্গে মিশে আছি।

 

 

 

বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব বলছে, করোনাকালে বিগত বছরের তুলনায় অনেক বেশি চাষ হয়েছে গোটা দক্ষিণাঞ্চলে। এর কারণে করোনাকলীন বরিশাল বিভাগে ২৮ হাজার ৮শ কেজি সবজি পারিবারিক কৃষি থেকে এসেছে।বিষয়টি নিশ্চিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরিশালের অতিরিক্ত পরিচালক আফতার উদ্দিন জানিয়েছেন, কৃষি হচ্ছে একমাত্র পেশা যা মানুষকে শতাব্দী থেকে শতাব্দী বাঁচিয়ে রেখেছে। কৃষির ওপর ভর করেই মানব সভ্যতা দিন দিন উন্নত হচ্ছে। করোনাকালেও আহার জুগিয়েছে কৃষি। এই সময়ে আমরা মানুষকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছি। সেই কারণে বিগত বছরের তুলনায় অনেক বেশি চাষ হয়েছে। এটি বরিশাল বিভাগের জন্য সুখবর। .কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বিভাগের ৬ জেলায় ৩৬৬ ইউনিয়নে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগানের ওপর জোর দেওয়া হয়েছে।

 

 

এখন ইউনিয়নগুলোয় ১১ হাজার ৫৮৪টি পারিবারিক কৃষি বাগান গড়ে উঠেছে। এর মধ্যে বরিশাল জেলায় ৮৫টি ইউনিয়নে দুই হাজার ৭২০টি বাগান, পিরোজপুরে ৫৪টি ইউনিয়নে এক হাজার ৭২৮টি বাগান, ঝালকাঠির ৩২টি ইউনিয়নে এক হাজার ২৪টি বাগান, পটুয়াখালী জেলার ৮৫টি ইউনিয়নে দুই হাজার ৫৯২টি বাগান, বরগুনা জেলার ৪৫টি ইউনিয়নে রয়েছে এক হাজার ৪৪০টি বাগান এবং ভোলা জেলায় মোট ৬৫টি ইউনিয়নে দুই হাজার ৮০টি বাগান। এরমধ্যে সবচেয়ে বেশি সবজি উৎপাদিত হয়েছে ভোলা জেলায়। সেখানে এক মৌসুমে ২০ হাজার কেজি সবজি এখন পর্যন্ত সংগৃহীত হয়েছে। বরিশাল জেলায় দুই হাজার ৫৪০ কেজি, পিরোজপুর জেলা থেকে দুই হাজার ৩৮০ কেজি, ঝালকাঠি জেলা থেকে দুই হাজার কেজি, পটুয়াখালী থেকে ৪৩০ কেজি, বরগুনা থেকে এক হাজার ৪৫০ কেজি। বেগুন গাছ।মানুষ পারিবারিক কৃষিতে যত বেশি আগ্রহী হবেন তত সাংসারিক স্বচ্ছলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করে কৃষি কর্মকর্তা আফতার উদ্দিন বলেন, পারিবারিক কৃষি উপকূলীয় অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। এর মাধ্যমে ভিটামিন ও সবজির চাহিদা পূরণ হয়। তেমনি অর্থনৈতিক সমৃদ্ধিও আসে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net