, ,

বাউফলের মেয়র জুয়েল ও সাংবাদিক মিজান’র আগাম জামিন

বাউফলের মেয়র জুয়েল ও সাংবাদিক মিজান’র আগাম জামিন

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি॥ রাজনৈতিক হত্যা মামলায় আক্রোশ ও হয়রানিমূলক আসামি পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জুয়েল ও বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে দেওয়া হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মোঃ মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে সোমবার ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

আসামি পক্ষে শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মোমতাজ উদ্দিন আহম্মেদ মেহেদী ও মোহাম্মদ শাহিন হাওলাদার।

উল্লেখ্য, ২৪ মে, রোববার দুপুরে বাউফল থানার অদূরে সড়কের ওপর বাউফল পৌরসভার উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা সংবলিত ব্যানার স্থাপনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তাপস কুমার দাস নামে এক যুবলীগকর্মী আহত হন। পরে ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তাপস মারা যান। ওই ঘটনায় ২৫ মে রাতে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জুয়েলসহ ৩৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহত তাপসের বড় ভাই পঙ্কজ চন্দ্র দাস।

ওই মামলায় সাংবাদিক মিজানুর রহমানকে ২০ নম্বর আসামি করা হয়।অনুসন্ধানে জানা গেছে, ঘটনার সময় মেয়র জুয়েল ছিলেন থানার মধ্যে। আর সাংবাদিক মিজান অন্যান্য সাংবাদিকদের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net