, ,

শিরোনাম :

বরিশালে অভ্যন্তরীণ ১২টি রুটের রুটে লঞ্চ চলাচল বন্ধ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ ১২টি রুটের ৩৫টি লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান তারা।

 

বিআইডব্লিউটিয়ের বরিশাল বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে আবহাওয়া খারাপ থাকায় ২ নম্বর সতর্ক সংকেত দেখানো হচ্ছে। তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং বৈরী আবহাওয়া বিরাজ থাকায় যে কোনো দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।তবে বরিশাল- ঢাকা রুটের লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এসব রুটের যাত্রীরা।

 

এদিকে সারাদেশে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দেশের দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

দেশের সব নদীবন্দরে নৌ-হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তার মধ্যে দেশের ১১টি অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি এবং বাকি অঞ্চলগুলোর নদীবন্দরে এক নম্বর নৌ-হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা আকারে ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net