, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
বরিশালে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরিশালে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ঢাকায় গণভবন থেকে সংযুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি এ কে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব এর সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের এক পর্যায় বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ী বরিশাল সিটি কর্পোরেশন এর পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী মোঃ মোহাইমিনুল ইসলাম মুনান কে সনদ পত্র এবং নগদ ১০ হাজার টাকার চেক পুরস্কার হিসেবে তুলে দেন জেলা প্রশাসকসহ অন্যন্যা অতিথিরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net