, ,

শিরোনাম :
ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল

বরিশালে নিখোঁজ হওয়া অটো চালকের লাশ উদ্ধার

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশালের গৌরনদীতে এক অটোরিকশা চালককে হত্যা করে হাত-পা বেঁধে খালে কচুরিপানার মধ্যে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। ওই অটোচালক অটোসহ নিখোঁজের ৮দিন পর বুধবার দুপুরে বরিশাল- ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী হাইস্কুলের সামনের খালে কচুরিপানার মধ্য থেকে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

 

দুপুর ২টার দিকে মামুন রাড়ির লাশ সনাক্ত করে তার স্বজনরা। এর আগে গত ১৯ আগস্ট অটোরিক্সা সহ নিখোঁজ হয় পাশ্ববর্তী উজিরপুর উপজেলার বাসিন্দা মো. মামুন। মামুনকে হত্যা করে হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ইজিবাইক ছিনতাই করেছে বলে সন্দেহ পুলিশের। গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৯টার দিকে বাটাজোর থেকে ইজি বাইকে যাত্রী নিয়ে ভূরঘাটার দিকে যায় মামুন। এর পর থেকে সে নিখোঁজ ছিল। সে উজিরপুরের বাসিন্দা।

 

এ ঘটনায় উজিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করে তার পরিবার। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net