, ,

শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
বরিশালে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় বখাটে গ্রেফতার

বরিশালে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় বখাটে গ্রেফতার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের প্রবাসী এক ব্যক্তির স্কুল পড়–য়া মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল একই এলাকার জইনদ্দিন ফকিরের বখাটে ছেলে ইমরান ফকির।

 

যৌন হয়রানির কারনে ওই স্কুল ছাত্রীর লেখা-পড়া এক প্রকার বন্ধের পথে। ইমরানকে যৌন হয়রানি থেকে বিরত থাকার জন্য তার পরিবারের কাছে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। এতে তার যৌন হয়রানির মাত্রা আরও বেড়ে যায়। এঘটনায় আজ (২৭ই) আগস্ট বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীর মা শিউলী বেগম বাদী হয়ে থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন।

 

এর পরই ওসি আফজালের নির্দেশে এসআই শাহাবুদ্দিন বখাটে ইমরান ফকিরকে গ্রেফতার করেন। গ্রেফতার করার পরপরই তাকে দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net