, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
বরিশালে ভুয়া ডাক্তার পরিচয়ে ভ্যাকসিন প্রদান,৫ প্রতারকের কারাদণ্ড

বরিশালে ভুয়া ডাক্তার পরিচয়ে ভ্যাকসিন প্রদান,৫ প্রতারকের কারাদণ্ড

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়াই ভুয়া ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের শরীরে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করায় ৫ প্রতারককে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি কিছু ভ্যাকসিনও উদ্ধার করা হয়েছে প্রতারকদের অফিস থেকে।সোমবার দুপুরে নগরীর শের-ই বাংলা সড়ক থেকে তাদের আটক করা হয়।

 

 

আটককৃতরা হলেন- মূলহোতা আল-আমিন বাপ্পি, তার সহযোগী ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা।বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনকারী এসআই মহিউদ্দিন জানান, ভুয়া ডাক্তার ও নার্স পরিচয়ে বরিশালের বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাসায় গিয়ে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদানের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হলে এই ৫ প্রতারককে আটক করা হয়।

 

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মূলহোতা আল আমিন বাপ্পীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।এই ৫ প্রতারক এখন পর্যন্ত ৬০০ ব্যক্তির শরীরে ভ্যাকসিন প্রদান করেছেন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net