রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৪

শিরোনাম :
বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রর সংস্কার কাজের উদ্বোধন

বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রর সংস্কার কাজের উদ্বোধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সমাজসেবা অধিদফতর’র আয়োজনে সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালিজিরা এলাকায় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রর সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক সমাজসেবা অধিদফতর জাবির আহমেদসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বরিশাল সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি পরিদর্শন করেন সেখানে থাকা মেয়েদের সাথে কথা বলেন তাদের খোজ খবর নেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net