, ,

শিরোনাম :
চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার
বিটপুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করা হবে : অতিরিক্ত পুলিশ কমিশনার

বিটপুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করা হবে : অতিরিক্ত পুলিশ কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন, সমাজ থেকে দুষ্ট আত্মা তাড়াতে হবে, শিষ্টের পালন করতে হবে। থানা জনগণের শেষ আশ্রয়স্থল, অপরাধ দানা বাঁধার আগেই নিয়ন্ত্রণে আনতে হবে। এ জন্য আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত হয়ে কমিউনিটি পুলিশিংএর পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি।’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এয়ারপোর্ট থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম প্রধান অতিথির রবক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম আগত এলাকাবাসীসহ সাংবাদকর্মীদের মাস্ক বিতরণ করে বলেন, সমাজে যারা খারাপ কাজ করে তারা সংখ্যায় অত্যন্ত কম, তাই শুধু নিজেকে ভালো রাখলেই হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশকে জানাতে হবে।’

এয়ারপোর্ট থানাধীন কলসগ্রাম নিবাসী পল্লী চিকিৎসক শামীম আকন পুলিশের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের মেম্বার চেয়ারম্যানদের অনেক সময় ফোনে পাওয়া যায়না হয়তো তারা ব্যস্ত থাকেন, কিন্তু বিএমপির থানা অফিসার, শীর্ষ কর্মকর্তা এমনকি স্বয়ং কমিশনার মহোদয়কে যেকোন সময় ফোন দিলে তাকেও মন খুলে সমস্যা জানাতে পারি।এসময় উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net