রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৭

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঝালকাঠিতে লাশকাটা ঘর থেকে যন্ত্রাংশ চুরি!

dynamic-sidebar

জি এম শান্ত, ঝালকাঠি প্রতিনিধি ::লাশকাটা ঘর। ভয়ে সাধারণ মানুষ আশপাশেও যেখানে যায় না, সেই লাশকাটা ঘরেই যদি চুরির ঘটনা ঘটে, তবে তা সবাইকে অবাক করবে নিঃসন্দেহে। তবে এমন অবাক করা ঘটনাই ঘটেছে ঝালকাঠিতে। সদর হাসপাতালের লাশকাটা ঘরটি শহরতলীর ব্র্যাকমোড় এলাকায় অবস্থিত। সেখান থেকেই মর্গের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি ধরা পড়ে।

লাশকাটা ঘরের দায়িত্বরত পলক ডোম জানান, দেড়মাস পর শুক্রবার লাশকাটা ঘরে যান তিনি। সকালে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে আনা হয়। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুরি ও কুড়ালসহ সব সরঞ্জামই চুরি করে নিয়ে গেছে চোর।

এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুয়াল হাসান বলেন, লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর। এখানে ভয়েও সাধারণ মানুষ ঢোকেন না। সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে একটি মরদেহ আনা হয়েছে। সরঞ্জাম চুরি হওয়ায় ময়নাতদন্তের কাজ করতেও খেতে হচ্ছে হিমশিম। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net