, ,

শিরোনাম :
চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার
 ক্ষতিপূরণের দাবিতে বরিশালে কলেজ ছাত্রের সংবাদ সম্মেলন

 ক্ষতিপূরণের দাবিতে বরিশালে কলেজ ছাত্রের সংবাদ সম্মেলন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মায়ের অসুস্থ্যতার খবর পেয়ে ট্রলারযোগে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথিমধ্যে সুনির্দিষ্ট কারণ ছাড়া হামলার শিকার হয়েছেন কলেজ পড়ুয়া ছাত্র দাউদ ইব্রাহীম। এ ঘটনায় স্থানীয় সাংসদ ও উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ডাকযোগে লিখিত অভিযোগ করেও কোন সুষ্ঠুবিচার কিংবা ক্ষতিপূরণের আস মেলেনি।

অবশেষে ক্ষতিপূরনের আশায় আজ রবিবার বেলা ১২টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন অসহায় কলেজ ছাত্র দাউদ ইব্রাহীম। এরআগে স্থানীয়ভাবে সমাধান না পেয়ে কলেজ ছাত্র দাউদ ইব্রাহীম গত ৩১ আগস্ট ডাকযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য, পুলিশের আইজিপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব-৮ এর কমান্ডার ও মেহেন্দিগঞ্জ থানার ওসি’র বরাবরে আবেদন করেও কোন সুফল পাননি।

জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচর গ্রামের দিনমজুর মাহবুব আলম স্বপনের পুত্র দাউদ ইব্রাহীম ক্ষতিপূরণের আশায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কেন আমার উপর অর্তকিতভাবে হামলা চালানো হয়েছে, আমার কি অপরাধ ছিলো, আজও তা জানতে পারিনি।

তিনি আরও বলেন, আমি ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অনার্স প্রথমবশ্বার্ষের দর্শন বিভাগের ছাত্র। বোনের শ্বশুড় বাড়ি ভোলা সদরে বেড়াতে যাওয়ার পর গত ২৮ এপ্রিল আমি (দাউদ) মায়ের হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা শুনে ট্রলারযোগে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হই। যাত্রীবাহি ট্রলারটি মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন রাস্তার মাথায় পৌঁছলে সেখানে পূর্বথেকে স্থানীয় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে যাত্রীবাহি ট্রলারটি নদীরপাড়ে ফেরাতে বাধ্য করেন। একপর্যায়ে অজ্ঞাত কারণে দীর্ঘক্ষণ যাত্রীবাহি ট্রলারটি আটক করে রাখা হয়।

এমতাস্থায় দাউদ ইব্রাহীম তার মা খুবই অসুন্থ তাই তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে জানালে অজ্ঞাতনামা ব্যক্তিরা হামলা চালিয়ে দাউদ ইব্রাহীমকে বেধরক মারধর করে গুরুত্বর জখম করে। এসময় হামলাকারীরা তার পকেটে থাকা মোবাইল সেটসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। মুমূর্ষ অবস্থায় দীর্ঘদিন তিনি (দাউদ) চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন। চিকিৎসা ও খোয়া যাওয়া মালামাল নিয়ে কলেজ ছাত্রের ৪৩ হাজার ৫৮০ টাকা খরচ হয়েছে।

কয়েকদিন পর দাউদ ইব্রাহীম জানতে পারে ওই হামলার ঘটনায় অপর আহত মিজানুর রহমান নামের এক যাত্রী বাদি হয়ে মেহেন্দিগঞ্জ থানায় চিহ্নিত হামলাকারী জব্বার শেখ, জাহাঙ্গীর রাঢ়ী, কবির মৃধাসহ অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন। একই আসামিরা দাউদের ওপর হামলা চালিয়েছে।

কলেজ ছাত্র আরও বলেন, ছাত্র জীবনে ধারদেনা করে চিকিৎসার অর্থ ব্যয় করতে হয়েছে। তাই স্থানীয়ভাবে সমাধান না পেয়ে তিনি (দাউদ) ক্ষতিপূরনের আশায় সংসদ সদস্যসহ বিভিন্ন দফতরে লিখিত আবেদন করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net