, ,

শিরোনাম :
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য
কোন বিট অফিসারের বিরুদ্ধে অভিযোগ পেলে বিন্দু মাত্র ছাড় নয়- বিএমপি কমিশনার

কোন বিট অফিসারের বিরুদ্ধে অভিযোগ পেলে বিন্দু মাত্র ছাড় নয়- বিএমপি কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃবরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন, “পৃথিবী আধুনিক হচ্ছে, আধুনিক পুলিশিং স্বার্থক করতেই বিট পুলিশিং। নির্ভেজাল ও কাঙ্খিত সেবা দানের মাধ্যমে জনগনের কাছাকাছি পৌঁছে যাওয়াই বিট পুলিশিং।”

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর নগরীর পুলিশ লাইন্সে বিএমপি কর্তৃক আয়োজিত ‘বিট পুলিশিং স্ট্যান্ডার্স অপারেটিং প্রসিজিউর ২০২০’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি’র বক্তৃতায় বিএমপি কমিশনার এ কথা বলেছেন।

এসময় তিনি আরও বলেন, ‘যেই জনগণের রাজকোষ থেকে আমরা আমাদের বেতন রেশনসহ সকল সুবিধা ভোগ করছি। সেই জনগণের কর্মচারী হিসেবে জনগণের অতি আপন পুলিশ হয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে মুজিব বর্ষের অঙ্গীকার, বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ বাস্তবায়নে এই বিট পুলিশি আরও জোরদারে আন্তরিক হয়ে কাজ করতে হবে। নিজ নিজ বিট এলাকা কে কি করে, ভালো মন্দ এলাকায় অপরাধ দানা বাঁধার আগেই জনগণের সহায়তায় তা দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনতে হবে।

বিএমপি কমিশনার আরও বলেন, ‘বিট পুলিশিং মগজে ধারণ করতে হবে। কোন বিট অফিসারের বিরুদ্ধে সেবাদানে অবহেলার অভিযোগ পেলে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। বিট পুলিশিংকে অধিক গুরুত্ব দিয়ে জনগণের সম্পৃক্ততায় জনগণের দোরগোড়ায় সেবার মান বাড়িয়ে বাংলাদেশ পুলিশকে আরও সমৃদ্ধ করা সম্ভব মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিট পুলিশিং সমন্বয়ক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. আকরামুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘বিট পুলিশিং স্ট্যান্ডার্স অপারেটিং প্রসিজিউর’ শীর্ষক এ কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন- পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মো. জাহাঙ্গীর মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল করীম- পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিক) খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর এন্ড পিএমটি) রুনা লায়লা প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net