, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
করোনায় আক্রান্ত হলেন বরিশাল-৪ আসনের সংসদ পঙ্কজ নাথ

করোনায় আক্রান্ত হলেন বরিশাল-৪ আসনের সংসদ পঙ্কজ নাথ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এমপি পঙ্কজ নাথ নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি তার ঢাকার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।

সংসদ সদস্য পঙ্কজ নাথ জানিয়েছেন, ‘শরীরে জ্বর দেখা দিলে গত বৃহস্পতিবার তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন।

শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যালের পিসআর ল্যাব থেকে দেওয়া তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার আগে থেকেই এমপি পঙ্কজ নাথ ঢাকায় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

বর্তমানে তার শরীরের জ্বর রয়েছে। এছাড়া বড় কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন এমপি পঙ্কজ নাথ। এ সময় তিনি তার নির্বাচনী এলাকা হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলাবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net