, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
বরিশালে মসজিদের ওপর থেকে বিদ্যুত লাইন সরানোর দাবি

বরিশালে মসজিদের ওপর থেকে বিদ্যুত লাইন সরানোর দাবি

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার॥ নারায়নগঞ্জে মসজিদের মধ্যে ঘটে যাওয়া ট্রাজেডির মতো দ্বিতীয় আর কোন ঘটনা ঘটার আগেই মসজিদের মুসুল্লীদের রক্ষার জন্য মসজিদের ছাদের ওপর দিয়ে ১১ হাজার কেভি ভোল্টের বিদ্যুত লাইন সরিয়ে নেয়ার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পূর্বে বরিশাল-ঢাকা মহাসড়কের বিভাগীয় কমিশনারের কার্যলয় সংলগ্ন নগরীর কাশিপুর ইছাকাঠি বায়তুন নুর জামে মসজিদে আগত মুসল্লীরা এ কর্মসূচী পালন করেন। স্থানীয় বায়তুন নুর জামে মসজিদের জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন কামাল মুন্সির সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি আবু হানিফ, বায়তুন নুর জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ শাইখ হাসনাইন মাহমুদ সিদ্দিকী প্রমুখ।

এ ব্যাপারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন-২ এর নির্বাহী প্রকৌশলী অমূল্য সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবেদন করা হলেইতো বিদ্যুতের খুঁটি সরিয়ে নেয়া যায়না। এরকম লাইন বরিশাল শহরের অনেক রয়েছে। তিনি আরও বলেন, বরিশালে বিদ্যুতের এ অবস্থা আর থাকবে না। আগামী ২০২১ সালের মধ্যে বরিশালের সকল বিদ্যুতের লাইন আন্ডার গ্রাউন্ডে নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net