, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
‘সম্পাদক পরিষদ ও নিউজ এ্যাডিটরস্ কাউন্সিল একে অপরের সহায়ক’

‘সম্পাদক পরিষদ ও নিউজ এ্যাডিটরস্ কাউন্সিল একে অপরের সহায়ক’

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥বরিশালের দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে সদ্যগঠিত ‘সম্পাদক পরিষদ, বরিশাল’র নেতৃবৃন্দকে সংবর্ধনা ও সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ ‍এ্যাডিটরস্ কাউন্সিলের উদ্যোগে এই সংবার্ধনা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্পাদক পরিষদ, বরিশাল’র সভাপতি এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।বরিশাল নিউজ এ্যাডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সম্পাদক পরিষদ এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

 

 

প্রধান অতিথির বক্তৃতায় সম্পাদক পরিষদ, বরিশালের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, ‘সম্পাদক পরিষদ এবং নিউজ এ্যাডিটরস্ কাউন্সিল একে অপরের সহায়ক’।তিনি বলেন, আপনারা নিজেরা অন্যায় করবেননা এবং কারোর অন্যায় দেখলে প্রতিহত করবেন।আপনারা নির্ভয়ে কাজ করুন আমরা সম্পাদক পরিষদ আপনাদের পাশে আছি।‘বরিশালে দু-চারজন লোক আছে, যারা বরিশাল মিডিয়াকে বিতর্কিত করছে। কিন্তু এদের স্থায়ীত্ব বেশি দিন হবে না। তারা নিমিষেই হারিয়ে যাবে’। বার্তা সম্পাদকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘আমরা আপনাদের সাথে আছি। আপনারা আপসাংবাদিকতাকে প্রশ্রয় দিবেন না’। ‍এসময় অপসাংবাদিতা রোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

 

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দখিনের মুখ’র সম্পাদক ‍এসএম জাকির হোসেন বার্তা সম্পাদকদের ‍উদ্দেশ্য করে বলেন, ‘আমরা (সম্পাদকরা) বার্তা সম্পাদকদের বিশ্বাস করি বলেই পত্রিকার সম্পূর্ণ  দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছি। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে সংবাদ সম্পাদনার ক্ষেত্রে আরো পেশাদারিত্ব মনোভাব নিয়ে কাজ করবেন। কারন আমাদের শক্তি হচ্ছে পেশাদারিত্ব’।শুধু বরিশাল নয় বর্তমানে দেশের প্রায় সব যায়গাতেই সাংবাদিক নির্যাতন হচ্ছে।আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ জানাচ্ছি,টাকার বিনিময়ে কারোর ক্ষতি করবেন না এবং এই পেশার সম্মান নস্ট হতে দিবেন না।

 

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্পাদক পরিষদ, বরিশাল’র সিনিয়র সহ-সভাপতি কাজী মফিজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক শেখ শামীম, নিউজ ‍এ্যাডিটরস্ কাউন্সিলের সিনিয়র সদস্য ও বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, কাউন্সিলের সহ-সভাপতি এম.কে রানা, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ এ্যাডিটরস্ কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান।

 

 

আলোচনা সভা শেষে নবগঠিত সম্পাদক পরিষদ, বরিশাল’র নেতৃবৃন্দকে সংবর্ধনা দেন নিউজ এ্যাডিটরস্ কাউন্সিলের নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net