, ,

শিরোনাম :
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য
সততার মাধ্যমে আমাদের পেশাকে সমুন্নত রাখতে হবে : ডিসি খাইরুল আলম

সততার মাধ্যমে আমাদের পেশাকে সমুন্নত রাখতে হবে : ডিসি খাইরুল আলম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি টেকসই হওয়া। সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে দেশের আইনশৃঙ্খলাকে টেকসই ও মজবুত করতে হবে। আমাদের দুষ্টের দমন ও শিষ্টের পালন করে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হতে হবে।

রোববার বেলা ১২টায় বরিশাল আমতলা মোড়ের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত নীতি-নৈতিকতা ও পুলিশিং শীর্ষক এক কর্মশালায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য উপ-পুলিশ কমিশনার উত্তর মো. খাইরুল আলম এসব কথা বলেন।

উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম বলেন, আইনের কাছে সবাই সমান, আইনের আশ্রয় পাওয়ার অধিকার সবার রয়েছে। ২/১ জন লোককে কেন্দ্র করে ২ লাখ লোকের বিচার করা যাবে না। পৃথীবীতে যত অস্ত্র আছে তার মধ্যে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কলম। সুতরাং সেই কলম দিয়ে কারও কাছ থেকে প্রলুব্ধ হয়ে কোন মামলার চার্জশিট দেয়া যাবে না। আমাদের সবাইকে নৈতিকতা চর্চা করতে হবে।

 

দেশের জন্য আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে কোন প্রকার প্রলোভনে পড়ে নীতি নৈতিকতা বিষর্জন দেয়া যাবেনা। কর্মশালায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে যারা নীতি নৈতিকতা অনুযায়ী চলতে পারবেন না,তারা এ পেশা ছেড়ে দিয়ে অন্য কোন পেশা বেছে নিতে পারেন। সৎ জীবন, সৎ চেষ্টা ও সৎ চিন্তার মাধ্যমে আমাদের পেশাকে সমুন্নত রাখতে হবে।

 

সবাই মিলে নৈতিকতার চর্চা করলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। আর সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলেই আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার দেশের জনতার পুলিশ হতে পারব।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net