, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি

জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সোনাইমুড়িতে অভিযান চালিয়ে রিফাত হোসেন (২৩) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রিফাত হোসেন সোনাইমুড়ি থানাধীন নদনা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার সহিদ উল্লাহের ছেলে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব-৮।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিফাত হোসেন জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। পাশাপাশি সে দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, নোয়াখালী, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করতো বলেও স্বীকার করেছে।

রিফাত বেশকিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এবং সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করে আসছে। এছাড়া বিভিন্ন সময় গ্রেফতার হওয়া জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদেও আটক রিফাত হোসেনের বিরুদ্ধে উগ্রপন্থি কাজের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net