, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
বরিশালে নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

বরিশালে নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

dynamic-sidebar

স্টাফ রিপোর্টারঃবরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সর্বশেষ জোয়ারের হিসেব অনুযায়ী বরিশালের কীর্তনখোলা নদীর পানি ডেঞ্জার লেভেলের ২০ সেন্টিমিটার, বাকেরগঞ্জের বুড়িশ্বর নদীর পানি ডেঞ্জার লেভেলের ২১ সেন্টিমিটার, হিজলার ধর্মগঞ্জে নদীর পানি ডেঞ্জার লেভেলের ১৫ সেন্টিমিটার, আবুপুরের নয়াভাঙ্গুনি নদীর পানি ডেঞ্জার লেভেলের ১১৩ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি লেভেলের ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া মির্জাগঞ্জের বুড়িশ্বর বা পায়রা নদীর পানি ডেঞ্জার লেভেলের ২ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ১২ সেন্টিমিটার, বেতাগীর বিষখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ৬ সেন্টিমিটার, বামনার বিষখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ৩৭ সেন্টিমিটার, পাথরঘাটার বিষখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বরিশালসহ দক্ষিণের জেলাগুলোর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টি ও জোয়ারের পানি বাড়ায় বরিশাল নগরের নিম্নাঞ্চল ও বেশকিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নদীর পানি কানায় কানায় পূর্ণ থাকায় শহরের ভেতর দিয়ে বয়ে চলা খালগুলোও পানিতে পরিপূর্ণ। এছাড়াও খাল ও নদী তীরবর্তী অনেক নিম্নাঞ্চলও পানিতে প্লাবিত হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net