, ,

শিরোনাম :
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য
বরিশালে করোনার ধকল কাটিয়ে শুরু হতে যাচ্ছে শব্দাবলীর স্টুডিও থিয়েটারে মঞ্চ নাটক প্রদর্শন

বরিশালে করোনার ধকল কাটিয়ে শুরু হতে যাচ্ছে শব্দাবলীর স্টুডিও থিয়েটারে মঞ্চ নাটক প্রদর্শন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ ৬ মাস বৈশ্বিক কভিট-১৯ করোনা মহামারির ধকল কাটিয়ে স্বাস্থ্যবিধি মেনে নগরীতে শুরু হতে যাচ্ছে মঞ্চ নাটক প্রদর্শন। বরিশাল নগরীর শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে মঞ্চ নাটক প্রদর্শন হবে। ওই দিন সন্ধ্যায় মঞ্চায়ন হবে বৈশাখিনী।

 

নগরীর সদর রোড লুকাস বিল্ডিংএ শব্দাবলী স্টুডিও থিয়েটার প্রতি শুক্রবার সন্ধ্যায় দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়ন করে আসছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৪ মার্চ থেকে নিয়মিত নাটক মঞ্চায়ন বন্ধ রাখা হয়। দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে স্টুডিও থিয়েটারে নিয়মিত নাটক মঞ্চায়ন।

 

ওইদিন সন্ধ্যা ৭টায় শব্দাবলী প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক জনপ্রিয় নাটক ‘বৈশাখিনী’ মঞ্চায়ন করা হবে। নাটকটি রচনা করেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার চন্দন সেন, নবনাট্যরূপ দিয়েছেন মাহফুজা হিলালী এবং নির্দেশনা দিয়েছেন সৈয়দ দুলাল। শব্দাবলীর সভাপতি সৈয়দ দুলাল জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারণে কার্যক্রম বন্ধ ছিল। শুধুমাত্র অনলাইন ভিত্তিক কিছু প্রোগ্রাম চালু ছিল। বৈশ্বিক এই মহামারীতে এখন মানুষের জন্য বিনোদন একান্ত প্রয়োজন।

 

 

তাই আমাদের নিয়মিত মঞ্চায়ন আবার শুরু করছি। তবে দর্শকদের স্বাস্থ্যবিধি মেনে হলে প্রবেশ করতে হবে। আসন বিন্যাসের ক্ষেত্রেও বিষয়টি বিবেচনা করে আসন সংখ্যাও সীমিত করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net