, ,

শিরোনাম :
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা
দখল-দুষন প্রতিরোধের দাবীতে বরিশাল কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত

দখল-দুষন প্রতিরোধের দাবীতে বরিশাল কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥জাতীয় নদী রক্ষা কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদান করে দেশের নদীগুলোর দখল-দুষন প্রতিরোধ এবং নাব্যতা স্বাভাবিক রাখার দাবীতে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় নদী দিবস উদযাপন পর্যদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক এবং বিশ্ব নদী দিবস উদযাপন পর্ষদের স্থানীয় আহ্বায়ক রনজিৎ দত্ত্বের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক জাহাঙ্গীর কবির, আনোয়ার জাহিদ, পরিবেশবাদী রফিকুল আলম, শুভংকর চক্রবর্তী, লিংকন বায়েন ও ফিরোজ আহমেদ।বক্তারা উচ্চাদালতের রায় বাস্তবায়ন করে দেশের সকল নদী দখল ও দুষন মুক্ত করে নাব্যতা স্বাভাবিক রাখতে জাতীয় নদী রক্ষা কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদানের দাবী জানান।

 

 

এদিকে মানববন্ধন শেষে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে বরিশাল নদী বন্দরে সংবাদ আলোকচিত্রি কাকলী প্রধানের তোলা দেশের ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন জেলা প্রশাসক সহ অতিথিরা। ইকরি-মিকরি নামে একটি সংগঠন কাকলী প্রধানের তোলা বিপন্ন ১০০ নদীর উন্মুক্ত ছবি দিয়ে বরিশাল, চাঁদপুর, নারায়নগঞ্জ ও ঢাকা নদী বন্দরে ৭দিনব্যাপী এই আলোচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net