মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২০

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সম্পাদক মিথুন সাহা

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সম্পাদক মিথুন সাহা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি নজরুল বিশ্বাস আর সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মিথুন সাহা ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কুয়াকাটার হোটেল বিচ হ্যাভেন এর হলরুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে বিআরইউর ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে গাজী শাহ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুশফিক সৌরভ, কোষাধ্যক্ষ হিসেবে পুনরায় বশির আহম্মেদ এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে পুনরায় রাসেল হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুশান্ত ঘোষ, বাপ্পি মজুমদার ও আলী জসিম।

বিআরইউর বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সুশান্ত ঘোষ, সম্পাদকীয় রিপোর্ট তুলে ধরেন মিথুন সাহা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net