, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে

বরিশালে ইয়াবা বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ইয়াবা বিক্রেতা রাজু আহম্মেদকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রাজু নগরীর পলাশপুর গুচ্ছ গ্রাম এলাকার ভাড়াটিয়া এবং আমিরগঞ্জ বাটনা এলাকার হারুন খানের ছেলে।

ট্রাইবুনালের বেঞ্চ সহকারি হুমায়ুন কবির জানান, ২০১৬ সালের ১ জুন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জহিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে পলাশপুর গুচ্ছ গ্রামে রাজুর বাসার সামনে অভিযান চালায়। এ সময় রাজুকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করে এবং মামলা দায়ের করেন।

একই বছর ৫ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানজিল আহমেদ চার্জশীট জমা দেন। ট্রাইব্যুনাল ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net