, ,

শিরোনাম :

বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

dynamic-sidebar

আফনান সাঈদ আলিফ ::বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ আইউব আলী (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলের দিকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান। নিহত শিক্ষক আইউব আলীর বাড়ি উপজেলার দোয়ারিকা গ্রামে।

তিনি মানিক কাঠি বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় এলাকার বাসিন্দারা জানান, মঙ্গলবার দুপুরের আগে শিক্ষক আইউব আলী বাড়ি থেকে সড়ক পথে রহমতপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে রহমতপুর স্টেশন মোড়ে দ্রুতগামীর একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে ঢাকায় নেয়ার পথে মারা যান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net