সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

বরিশালের ৬১৭টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥জেলা ও মহানগর মিলিয়ে এবারে বরিশালে মোট ৬১৭টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এই লক্ষে প্রস্তুতিও চলছে এসব মন্ডপে।মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর।

 

তিনি জানান, গত বছর বরিশাল মহানগরীতে ৪১টি পূজা মণ্ডপ ছিল। তবে এ বছর ব্যক্তিগত একটি পূজা মণ্ডপ বেড়ে মহানগর এলাকায় ৪২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ।

 

এছাড়া জেলায় ৫৭৫ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ২২টি, আগৈলঝাড়ায় ১৫৭টি, উজিরপুরে ১১০টি, গৌরনদীতে ৮০টি, বাকেরগঞ্জে ৭২টি, বানারীপাড়ায় ৫৯টি, বাবুগঞ্জে ২৪টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, হিজলায় ১৫টি এবং মুলাদীতে ১২টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এবারে বরিশাল জেলায় পূজোর সংখ্যা কমেছে ৫টি এবং মহানগর ও জেলা মিলিয়ে বেড়েছে ৬টি।

 

 

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু জানান, করোনার কারণে এবারে বিগত বছরগুলোর মত দুর্গাপূজার আয়োজন করা যাচ্ছে না। সীমিত পরিসরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় এই উৎসব। সকল মন্ডপেই প্রতীমা তৈরীর কাজ চলছে। চলছে আনুসাঙ্গিক প্রস্তুতিও।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net