, ,

শিরোনাম :
বরিশালের জেলেরা পাচ্ছে ৫ হাজার ৬৯০ মেট্রিক টন চাল

বরিশালের জেলেরা পাচ্ছে ৫ হাজার ৬৯০ মেট্রিক টন চাল

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার॥ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকারের ওপরে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শুধু ইলিশ নয়; একই সময় নদ-নদী বা সাগরে কোনো ধরনের মাছই ধরা যাবেনা।

বিশেষ করে ইলিশকে প্রধান্য দিতে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নবেম্বর পর্যন্ত মোট ২২ দিন নদী ও সাগরে জাল ফেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ সময়ে প্রতিজন জেলে পাবেন ২০ কেজি করে চাল। ইতোমধ্যে নিষেধাজ্ঞার সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস বলেন, নিষেধাজ্ঞার সময় কোনো জেলেই নদী বা সাগরে জাল ফেলতে পারবেন না। কারণ অন্যান্য মাছ ধরতে গেলে জেলেরা ইলিশও ধরবে। নিষেধাজ্ঞার সময় সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির অংশহিসেবে প্রতি জেলেদের ২০ কেজি করে চাল দেওয়া হবে।

সূত্রমতে, বরিশাল অঞ্চলে গত মৌসুমে লক্ষাধিক জেলে ভিজিএফ চাল পেয়েছিলেন। এবছরও সমসংখ্যক জেলে সরকারের খাদ্য সহায়তা পাবেন। সরকারের পক্ষ থেকে বরিশাল বিভাগের ছয় জেলার জেলেদের জন্য ৫ হাজার ৬৯০ মেট্রিক টন চাল দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সংখ্যাগত দিক বিবেচনায় বরিশাল (৯৪০ মেট্রিক টন), পিরোজপুর (৩৪০ মেট্রিক টন), পটুয়াখালী (১১৬০ মেট্রিক টন), ভোলা (২৪০০ মেট্রিক টন), বরগুনা (৭৪০ মেট্রিক টন) এবং ঝালকাঠি জেলায় (৭০ মেট্রিক টন) চাল বরাদ্দ করেছে সরকার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net