, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে:বিএমপি কমিশনার

সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে:বিএমপি কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক::বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন, ‘জনসম্পৃক্ততা আরও বাড়িয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

এর মাধ্যমে একটি নিরাপদ সুশৃঙ্খল সমাজ ও জীবন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব মর্মে আশাব্যক্ত করে বিএমপি কমিশনার বলেছেন, ‘স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি, পুলিশ-জনতা এক হয়ে কাজ করে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই।

রোববার (৪ অক্টোবর) সকালে মহানগরীর বন্দর থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি’র বক্তৃতায় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ কথা বলেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ‘যে কোন অভিযোগ এবং অনিয়মের তথ্য পর্যায়ক্রমে আমাদের জানাবেন। আমরা পর্যায়ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

‘ওপেজ হাউজ ডে’তে আরও উপস্থিত ছিলেন বিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন- পিপিএম (সেবা), দখিনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাকারিয়া রহমান প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net