, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
বরিশালকে বেকারমুক্ত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

বরিশালকে বেকারমুক্ত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ফিউচার অব ওয়ার্ক ল্যাব, এটুআই প্রোগ্রাম এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে রবিবার বেলা ১১ টার দিকে জেলা ব্র্যান্ডিং-এর আওতায় বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। জুম ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর যুগ্ম সচিব (ই-গভর্নেন্স) মন্ত্রিপরিষদ বিভাগ ও যুগ্ম প্রকল্প পরিচালক এটুআই প্রোগ্রাম, মোঃ হাতেম আলী উপ ব্যবস্থাপক (ইকনোমিক অপর্চুনিটি এন্ড ডিস্টেন্ট ওয়ার্ক) সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস।

অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অতিথিদের সাথে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বেকার যুবক এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা সংযুক্ত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনার মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net