, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি॥ বরিশাল র‌্যাবের-৮ অভিযানে পটুয়াখালীর দুমকি উপজেলায় অভিযান চালিয়ে ৮শ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।

আজ ১২ অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযানটি পরিচালনা করে বলে জানায় র‌্যাব-৮ এর মেইল বার্তায়।

জানা গেছে পটুয়াখালী জেলার দুমকী থানাধীন দক্ষিন পাঙ্গাসিয়া ৯নং ওয়ার্ডস্থ হাজী আইনুদ্দিন মুন্সি জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ হান্নান ইসলাম@শান্ত (২৮), পিতা- মতি মৃধা, সাং- দক্ষিণ পাঙ্গাসিয়া, ৯নং ওয়ার্ড, থানা- দুমকী, জেলা- পটুয়াখালী বলে জানায়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৮০০ (আটশত) গ্রাম গাঁজা উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net