শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৫

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
বরিশাল-ঝালকাঠিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

বরিশাল-ঝালকাঠিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

dynamic-sidebar

সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার’ এই স্লোগানে বরিশাল ও ঝালকাঠিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রেবাবার (১৫ অক্টোবর) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।

যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর আয়োজনে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, সমাজসেবা অফিসের কর্মকর্তা সাজ্জাদ পারভেজ প্রমুখ।

অপরদিকে দিবসটি উপলক্ষে ঝালকাঠিতেও র্যালি ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ বিদ্যালয়ে এসে শেষ হয়।

পরে বিদ্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আমিন শেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের রেজিস্ট্রার মো. আজাহার আলী, বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মাহাবুব আলম প্রমুখ।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net