, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
ড্রাফট শেষে “ফরচুন বরিশাল” এর চূড়ান্ত দল ঘোষণা

ড্রাফট শেষে “ফরচুন বরিশাল” এর চূড়ান্ত দল ঘোষণা

dynamic-sidebar

ক্রীড়া ডেস্কঃ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট শেষে চূড়ান্ত হয়েছে ফরচুন বরিশালের স্কোয়াড। বড় তারকার সংখ্যা কম হলেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে বরিশাল।

‘এ’ গ্রেড থেকে দলটি স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। দলে আছেন তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহীর মত শীর্ষস্থানীয় পেসাররা। এছাড়া বিসিবি প্রেসিডেন্টস কাপে ঝলমলে পারফরম্যান্স করা ইরফান শুক্কুরও আছেন দলে।

তরুণদের মধ্যে আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লবের মত জাতীয় দলের ক্রিকেটাররা দলে স্থান পেয়েছেন। কামরুল ইসলাম রাব্বির মত অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি দলে আছেন সুমন খান, তৌহিদ হৃদয়, মাহদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমনের মত তরুণরাও।

ড্রাফটে দলটি মোট ১ কোটি ১৩ লাখ টাকা খরচ করেছে। ‘বি’ গ্রেড থেকে আছেন আফিফ, তাসকিন, ইরফান, মিরাজ ও রাহী; ‘সি’ গ্রেড থেকে আছেন সুমন, সাইফ, রাব্বি ও বিপ্লব এবং ‘ডি’ গ্রেড থেকে আছেন হৃদয়, তানভীর, অঙ্কন, ইমন, সায়েম ও শুভ।

একনজরে ফরচুন বরিশাল স্কোয়াড

তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net