রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৬

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান

বরিশালে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক কিশোর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত কিশোরের নাম আকাশ সাহা সৌরভ (১৬)।

 

শুক্রবার রাতে উপজেলার নিয়ামতি বন্দর এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।নিহত আকাশ সাহা সৌরভ উপজেলার নিয়ামতি বন্দর এলাকার বাকপ্রতিবন্ধী শান্তি রঞ্জন শাহার একমাত্র ছেলে ও নিয়ামতি আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

 

বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান রুহুল আমানী মাসুম মাস্টার বলেন, শান্তি রঞ্জন শাহা একজন বাক প্রতিবন্ধী। সংসারে অভাব-অনটন থাকায় ছেলেটি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল।স্থানীয়দের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার এসআই তরুন কুমার জানান, ছেলেটি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিল। আর দশটি ছেলের মত চলতে না পারায় হতোবা সে আত্মহত্যা করছে।তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net