, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
বরিশালে মুজিব বর্ষ জেলা রেটিং দাবা লীগের উদ্বোধন

বরিশালে মুজিব বর্ষ জেলা রেটিং দাবা লীগের উদ্বোধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃমুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ পরিষদের সহযোগিতায় আয়োজিত মুজিব বর্ষ বরিশাল জেলা রেটিং দাবা লীগের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় বরিশাল পুলিশ লাইনস্ ড্রিলশেডে রেটিং দাবা লীগের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজ এ কে এম এহসান উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন।জানা গেছে এবারের রেটিং দাবা লীগের টুর্নামেন্টে জেলার মোট ১৮টি টিম অংশগ্রহন করেছে। প্রতিটি টিমে ৬ জন করে খেলোয়ার তাদের যোগ্যতার প্রমান দিয়ে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করবে।

 

 

এছাড়া প্রতিটি টিমে ৬ জনের মধ্যে জেলার বাইরে জাতীয় পর্যায়ের ২ জন খেলোয়ার অংশগ্রহন করছে।বরিশাল দাবা উপ-পরিষদের সদস্য সচিব ও লীগের সহকারী বিচারক মো. জাকির হোসেন পান্নু বলেন, আমরা চাচ্ছি বরিশালে দাবা খেলাকে জনপ্রিয় করে তুলতে। বাংলাদেশ পুলিশ আমাদের এ আয়োজনে সহায়তা করছে। আশা করি এরকম লীগের মধ্য দিয়েই আমরা আন্তজাতিক পর্যায়ের খেলোয়ার খুজে পাবো।এ সময় ১৮ টি টিমের খেলোয়ারসহ বরিশাল রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net