শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১২

শিরোনাম :
নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২
বরিশালে উত্তর জেলা যুবদলের কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

বরিশালে উত্তর জেলা যুবদলের কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের কথিত ভাগ্নে বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদের অনৈতিক অর্থ লেনদেনের মাধ্যমে শত শত শিক্ষিত সাবেক ছাত্রনেতাদের বাদ দিয়ে অশিক্ষিত-পরিবারতন্ত্র সদস্য ও বুড়ো লোক দিয়ে যুবদলের কমিটি ঘোষনা করায় বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া সহ পৌরসভা উত্তর জেলা যুবদলকে ধ্বংশ করার অভিযোগ করা সহ ঘোষিত গরু মার্কা ৩ টি কমিটি প্রত্যাক্ষান করে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু।

 

আজ রোববার (২৪) জুলাই দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আলী হোসেন স্বপন ভূঁইয়া,মাসুদ হাসান মিঠু তালুকদার,,সামসুল হক খোকন,আবুল হোসেন মোল্লা,এম,এ, গফুর সরদার,সোহানুর রহমান সোহাগ,রাসেদুল ইসলাম টিটন সহ উত্তর জেলা জেলা যুবদলের আহবায়ক কমিটির অপর ১০ সদস্য গণ।

 

সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু লিখিত বক্তব্য পাঠ করেন বলেন,উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদের অপন ছোট ভাই গোলাম মাহতাব যার যোগ্যতা শুধু কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের কথিত ভাগ্নের ভাই হিসেবে গোলাম মাহতাবকে যুবদলে স্থান দিয়েছে।

 

সারা গৌরনদী খুঁজে দুলাল সাহেবের এই দু’জন লোক আছে বলেই এদেরকে যুবদলে জায়গা দিতে হবে।তারা মনে করেন বরিশাল উত্তর জেলা যুবদলকে ধ্বংশ করার জন্য এইসব সাহেবরাই যথেস্ট মনে করেন তৃনমূল নেতৃবৃন্দ।

 

তিনি আরো অভিযোগ করে বলেন এখানে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকা সহ উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু, ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদূল আলম সেন্টু খান এবং দুই উপজেলার আহবায়ক ও সদস্যদের সাথে আরোচনা পরামর্শ না করে দপ্তর সম্পাদকের বাড়ি গৌরনদী হওয়ার কারনে সদস্য সচিব মাসুদের অনৈতিক লেনদেনের মাধ্যমে অরাজনৈতিক, অসাংগঠনিক অশিক্ষিত কোক দ্বারা কমিটি ঘোষনা করা হয়।

 

এব্যাপারে আমরা যুবদলে আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ সদস্যরা বিদায়ী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব সহ বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাহেব বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছি।

 

এছাড়াও বরিশাল বিভাগীয় টিম লিডার ও বর্তমান কেন্দ্রীয় যুবদল সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সাথে স্বাক্ষাত করেছি।

 

সেময় যুবদল সম্পাদক মোনায়েম মুন্না বলেছিলেন গৌরনদী ও আগৈলঝাড়া সহ পৌর কমিটি গঠনতন্ত্র প্রক্রিয়ায় হবে বলে আশ্বস্থ করেছিলেন।

 

উল্লেখ্য ইতিমধ্যে উত্তর জেলার আগৈলঝাড়া যুবদল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় দপ্তর ঘোষিত কমিটি প্রত্যক্ষান করেছে। একই সাথে গৌরনদী যুবদল ও পৌরসভা যুবদল প্রত্যাক্ষান করেছে।

 

তাই ৬ই জুলাই আগৈলঝাড়া, গৌরনদী ও পৌর যুবদলের ঘোষিত আংশিক কমিটি বাতিল করে পুনরায় তৃনমূল যুবদলের পরামর্শ গ্রহন করে নতুন করে কমিটি গঠন করার দাবী করেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net