বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১১

গণসমাবেশ করতে বরিশালের বঙ্গবন্ধু উদ্যান চাইছে বিএনপি

গণসমাবেশ করতে বরিশালের বঙ্গবন্ধু উদ্যান চাইছে বিএনপি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ চলমান আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ করবে মহানগর বিএনপি। সমাবেশ করার লক্ষ্যে স্থান নির্ধারণে বরিশালের জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করা হয়েছে। আবেদনে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানকে (বেলস পার্ক) ভেন্যু হিসেবে চাওয়া হয়েছে।

রোববার (২৩ আক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসক প্রশাসক মো: জসীম উদ্দীন হায়দারের পক্ষে আবেদনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি আহ্বায়ক মো: মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিন, মহানগর সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মো: আজাদ হোসাইন, অ্যাডভোকেট শেখ হুমাউন কবীর মাসউদ, অ্যাডভোকেট সরোয়ার হোসেনসহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net