, ,

শিরোনাম :
রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায়’ বারবার ফেল করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

বরিশালে দুই হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আদালত
dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশালে পৃথক দুই হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা এ রায় প্রদান করেন। একইসঙ্গে আরও তিনজনকে ৭ বছর করে ও চারজনকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

ওই আদালতের বেঞ্চ সহকারী মো. সবুজ জানান, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ (আমৃত্যু নয়) প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।দুটি মামলার মধ্যে একটি মামলার বাদী রেশিয়া বেগম মামলায় উল্লেখ করেন, বাদীর পরিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ও কর্মী ছিল। ২০১৬ সালের ১৬ মার্চ নির্বাচনী কথাবার্তা নিয়ে আসামিরা বাদীর ছেলে সমীর চারুকে মেহেন্দিগঞ্জের বড়ইয়া বাজারে ফেলে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।

 

 

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২০১৬ সনের ১৭ মার্চ ছেলে হত্যার বিচার চেয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০১৭ সনের ৬ ডিসেম্বর মামলার চাজর্শিট দেন অর্গানাইজ ক্রাইম সিরিয়াস ক্রাইম ফ্লোরাও সিআইডির মো. আলী হায়দার। আদালত ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে এ রায় দেন।এছাড়া বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র মাহিন সরদার কিসলুকে (২৫) বন্ধুরা নগরের চকবাজারের একটি হোটেলে নিয়ে হত্যা করে। কিসলু অর্নাসের ফরম ফিলাপের জন্য ঢাকা থেকে বরিশাল এসে হোটেলে উঠেছিল।

 

 

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, নলছিটির আকন বাড়ির মৃত মিরাজ হাওলাদারের ছেলে মো. বশির হাওলাদার। আদালত বশির হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।নিহতের বাবা মো. এনায়েত হোসেন বাদী হয়ে ২০১৫ সনের ১৬ মে মামলা দায়ের করেন। ২০১৬ সনের ৩১ জুলাই মামলার চার্জশিট দেন কোতোয়ালি মডেল থানার এসআই মো. আসাদুজ্জামান। আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে রায় দেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net