, ,

শিরোনাম :
সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামালকে ছুরিকাঘাতে হত্যা

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামালকে ছুরিকাঘাতে হত্যা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ সিলেট নগরীতে প্রাইভেটকারে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামাল প্রাণ হারিয়েছেন। রবিবার (৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর আম্বরখানা বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। নগরীর সুবিদবাজার এলাকায় স্বপরিবারে বসবাস করতেন।

সিলেট বিমানবন্দর থানার ওসি মাইনুল জাকির বলেন, বড়বাজার এলাকায় আ ফ ম কামাল নিজের প্রাইভেটকারে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তিনি বলেন, পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান চৌধুরী বলেন, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা আমরা এখনেও জানতে পারিনি। রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড কিনা সে বিষয়েও নিশ্চিত নই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net