, ,

শিরোনাম :
ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায়’ বারবার ফেল করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত
বরগুনায় পুত্রবধুকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

বরগুনায় পুত্রবধুকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ পুত্রবধুকে ধর্ষণের দায়ে শ্বশুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থ দণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলো বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের মৃত আদম আলী হাওলাদারের ছেলে মো. সেরাজ হাওলাদার (৫০)। রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

জানা যায়, পুত্রবধু বরগুনা সদর থানায় ২০০৭ সালের ২৪ মে শশুরের বিরুদ্ধে অভিযোগ করেন, ওই বছর ১৯ মে তিনি শ্বশুরের ঘরের দোতলায় রাত ১২টায় ঘুমিয়ে ছিল। তার স্বামী নুরুজ্জামান বাড়িতে ছিল না। এই ফাঁকে শশুর মো. সেরাজ হাওলাদার গোপনে দোতলায় উঠে পুত্রবধুকে মুখ চেপে ধর্ষণ করেন। পুত্রবধু ডাক চিৎকার দিলে শশুর খুনের ভয় দেখান। পরের দিন পুত্রবধু তার চাচী শাশুরী শাহিনা বেগম, স্বামী নুরুল ইসলাম, প্রতিবেশী শাহজাহান, জাহিদুল ইসলামসহ অনেকের কাছে ঘটনা বলেন। বরগুনা থানা বাদীর মামলা রেকর্ড করে তদন্তের জন্য এসআই মো. মোস্তফার ওপর অর্পণ করেন। তদন্তকারী কর্মকর্তা ১৮ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন। ট্রাইব্যুনাল বাদীসহ ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষের এপিপি আশ্রাফুল আলম বলেন, আসামি ভবঘুরে। ২০০৭ সাল থেকে পলাতক ছিল। চার মাস আগে গ্রেফতার হয়।

আসামিপক্ষের আইনজীবী এম. মজিবুল হক কিসলু বলেন, আসামি পলাতক থাকায় সাক্ষীদের জেরা করা যায়নি। যার কারণে এক তরফা হয়েছে। তিনি বলেন, পুত্রবধু শশুরকে সেবা যত্ম ও রান্না করে খাওয়াবে না। এ কারণে অসত্য তথ্য দিয়ে মামলা করেছে। উচ্চ আদালতে আপিল করার অর্থ আসামির নেই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net