, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায়’ বারবার ফেল করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত

পুলিশ জনগনের আস্থায় পরিনত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ জনগনের আস্থায় পরিনত হয়েছে।প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সব সুযোগ সুবিধা এ থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সব মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে।

 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বরিশাল জেলার মুলাদী থানার নব-নির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন যেভাবে চাইবে পুলিশ প্রশাসন সেভাবেই সার্ভিস দিবেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি যেখানেই থাকুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে। শুধু দক্ষিণাঞ্চল নয় সিলেটেও কয়েকজনের নাম এসেছে।

 

আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর।মন্ত্রী হেলিকপ্টারযোগে থানার পাশের একটি মাঠে সাড়ে ১২টায় অবতরণ করেন। এরপর পুলিশের সশস্ত্র সালাম গ্রহণ করেন। তিনি থানার ফলক উন্মোচন করে নবনির্মিত ভবন পরিদর্শন করেন। পরে থানার সামনে সুধী সমাবেশে অংশ নেন।

 

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন- বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ,বরিশাল ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন, রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় দলীয় নেতারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net