খবর বরিশাল ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর সাথে জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ জুন) সোমবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় বরিশাল নগরীর আদালত চত্বরের শহিদ আঃ রব সেরনিয়াবাত আইনজীবী এ্যানেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, অ্যাডভোকেট আনিস উদ্দিন শহিদ, অ্যাডভোকেট তপংকর চক্রবর্তী প্রমুখ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply