, ,

শিরোনাম :
বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন

বাকেরগঞ্জে ফেনসিডিল ভর্তি গাড়ি রেখে পালালেন মাদক ব্যবসায়ীরা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশালের বাকেরগঞ্জে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বটতলা এলাকায় মাদক বহনকারী একটি প্রাইভেট কার আটক করে ৪৯৪ পিস ফেন্সিডিল উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশালের চৌকস একটি দল।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়।তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এএসআই ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকনিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো: এনায়েত হোসেনের নেতৃত্বে মাদকনিয়ন্ত্রণ অধিদফতর একটি দল মাদক বহনকারী একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ ১২-২৩৭৬) বরিশাল থেকে ধাওয়া করে। বাকেরগঞ্জ থানাকে অবহিত করে পৌরসভার ভরপাশা বটতলা নামক স্থানে এলে সাদা রংয়ের ওই প্রাইভেটকারে থাকা মাদক-কারবারিরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকার রেখে চালকসহ পালিয়ে যায়। এরপর বাকেরগঞ্জ থানা পুলিশ প্রাইভেটকারটিকে জব্দ করে থানায় এনে তল্লাশী চালিয়ে ৪৯৪ পিস ফেন্সিডিল উদ্ধার করে।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের গাড়িটি ঘটনাস্থলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় কনস্টেবল সানি এবং মেহেদি গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান জানান, প্রাইভেট কারটিকে জব্দ করে থানায় এনে তল্লাশী করে ৪৯৪ পিস ফেন্সিডিল পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net