বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪২

শিরোনাম :
বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত

বরিশালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরের রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। আটক মিজানুর রহমান (৪৪) ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের তৈয়ব আলীর ছেলে। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল।

 

এঘটনায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানাগেছে, রোববার সন্ধ্যায় বরিশাল নগরের রুপাতলী ভোজন বিলাস রেস্তোরাঁর সামনে আটক হন মিজানুর রহমান। ওইসময় তার দেহ তল্লাশি করে ৩৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, র‌্যাবের অভিযানে ৩৯৮ পিস ইয়াবাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল আটক হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net