, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি

ঘরোয়া রেস্তোরাঁসহ তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

dynamic-sidebar

খবর বরিশাল ॥ বরিশালে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ঢাকা থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান।

 

জানা গেছে- ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী বরিশাল নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

 

অভিযানে বরিশাল নগরীর গির্জা মহল্লার ঘরোয়া রেস্তোরাঁকে পচা-বাশি খাবার মজুদ ও কাচা-রান্না করা খাবার একসাথে মিশিয়ে পরিবেশন করার অপরাধে দুই লক্ষ টাকা, কাউনিয়া বিসিক শিল্প নগরীর ডেইলি প্লাস বেকারিকে এক লক্ষ টাকা ও নগরীর শেরে বাংলা সড়কের শরীফ বেকারিকে নোংরা পরিবেশ ও খাদ্যে ভেজাল দেয়ার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- নিরাপদ খাদ্য বরিশাল জেলা কর্মকর্তা মোঃ গোলাম রাব্বি, অভিযানে সহযোগীতা করেন কোতয়ালী থানা পুলিশের একটি টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান বলেন, অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে চার লক্ষ টাকা জরিমান করা হয়েছে।

 

জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net