বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৬

শিরোনাম :
উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন

উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ আল্লাহ তায়ালা যদি আমাকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের ভোটে জয়যুক্ত করে, এই এলাকার সামগ্রিক উন্নয়নে আপনাদের পাশে সর্বদা আমাকে পাবেন ইনশাআল্লাহ। গতকাল চাঁদপুরা ইউনিয়নের মৌলভীরহাট এলাকায় গণসংযোগকালে একথা বলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন।

 

তিনি আরো বলেন, আমি আপনাদের আশ্বত্ব করতে চাই, আমি যদি নির্বাচিত হতে পারি এ অঞ্চলের ভাগ্য নির্ধারণে কাজ করে যাবো। আপনাদের যদি কেউ কোন ধরনের ডিষ্টার্ব করে সাথে সাথে আমাকে জানাবেন। আমি যে প্রান্তেই থাকি না কেন। আমি সাথে সাথে চলে আসবো। জসিম উদ্দিন বলেন, আমি কিন্তু সমঝোতা করা মানুষ, সমন্বয় করা মানুষ, আমি অন্যায়য়ের প্রতিবাদ করা মানুষ, আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত। এসময় তিনি তার উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্য বলেন, কেউ যদি কারো নাম ব্যবহার করে আপনাদের অপমান করতে চায়।

 

আপনারা সরাসরি আমাকে জানাবেন। তিনি আরও বলেন, এখন মানুষ অনেক সচেতন। তারা বুঝে কোনটা লোক দেখানো আর কোনটা মানুষের জন্য কাজ করা। আমি বরিশাল সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে চেষ্টা করবো লোক দেখানো ফটোশেষন না করে সাধারন মানুষের জন্য কাজ করতে। যাতে সাধারন মানুষ আমার কাজের দ্বারা উপকৃত হয়।

 

বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগে চাঁদপুরা ইউনিয়নের মৌলভীরহাট এলাকার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ চাঁদপুরা ইউনিয়নের সর্বস্থরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য- আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনতার মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: জসিম উদ্দিন তালা প্রতিক পেয়েছেন। ২৩ মার্চ (মঙ্গলবার) বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জসিম উদ্দিন’কে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তালা প্রতিক দেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net