খবর বরিশাল ডেস্কঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে একযোগে বদলি করা হয়েছে। তবে নতুন কাউকে এই চার থানায় দায়িত্ব দেয়া হয়নি।
সোমবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, কয়েকদিন আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার বদলি হয়েছেন।
নতুন পুলিশ কমিশনার যোগদানের পর এই চার থানায় কারা যোগদান করবেন সেটা বলা যাবে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে- কোতোয়ালি মডেল থানার মোস্তাফিজুর রহমান, বন্দর থানার বিপ্লব কুমার মিস্ত্রি ও বিমানবন্দর থানার লোকমান হোসেনকে সিআইডিতে এবং কাউনিয়া থানার আসাদুজ্জামানকে পিবিআইতে বদলি করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply