বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫২

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ

ফেন্সিডিল ও জি-মরফিনসহ তিন যুবক আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ  বরিশাল নগরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও জি-মরফিনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এরমধ্যে সোমবার (০৭ অক্টোবর) দুপুরে নগরের সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে জি-মরফিনসহ দুই যুবককে আটক করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

 

আটককৃতরা হলো ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বদনীকাঠি এলাকার ইউসুফ খানের ছেলে ও বরিশাল নগরের আগরপুর রোডের ভাড়াটিয়া সুজন খান (২৮) এবং নগরের ফলপট্টি এলাকার শাহজাহান সিকদারের ছেলে শাওন সিকদার (২৫)।

 

জানাগেছে, ডিবি পুলিশের এসআই ফিরোজ আলমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কাজীপাড়া এলাকায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ‍দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ অ্যাম্পুল জি-মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

 

আটকের পর তারা জানিয়েছে, এসব ইনজেকশন তারা ঢাকা থেকে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বরিশালে এনে মাদকাসক্তদের নিকট বিক্রি করতো। আর এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশের পরিদর্শক ছগির হোসেন ।

 

এদিকে সোমবার দুপুরের অপর অভিযানে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের ফিশারী রোডে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। অভিযানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সদরপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে শরিফুল ইসলাম দিপু (৩৬) কে ১৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এসআই মেহেদী হাসান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net