শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৭

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
নারীর মজুরিবিহীন শ্রমের মূল্যায়ন প্রয়োজন -সচিব আলেয়া আক্তার

নারীর মজুরিবিহীন শ্রমের মূল্যায়ন প্রয়োজন -সচিব আলেয়া আক্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥
নারীর অদৃশ্য শ্রম, বিশেষ করে মজুরিবিহীন গৃহস্থালি কাজের স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হলো “সময় ব্যবহারের পরিসংখ্যান” বিষয়ক বিভাগীয় ডায়ালগ। বুধবার (২১ মে) বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এই ডায়ালগের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং আন্তর্জাতিক সংস্থা ইউএন ওমেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব আলেয়া আক্তার বলেন, “নারীর ঘরে ও বাইরে করা অগণন শ্রম আজও যথাযথ মূল্যায়নের বাইরে রয়ে গেছে। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে প্রথমে পরিবার থেকেই। যদি কোনো নারী ডাক্তার হয়ে হাসপাতালের সেবা কার্যক্রমে নিয়োজিত থাকেন, তাহলে সেই কাজের সামাজিক মূল্য অনেক বেশি। অথচ, গৃহস্থালি কাজ করে যে শ্রম দেয়, তার কোনও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। সমাজে নারীর মর্যাদা বৃদ্ধির জন্য এ বৈষম্য দূর করতে হবে।”

তিনি আরও বলেন, “নারীরা ঘুম থেকে সবার আগে উঠে ঘরের সকল দায়িত্ব পালন করে এবং সবার পরে ঘুমায়। এসব অবৈতনিক শ্রমের কোনো স্বীকৃতি নেই। এ ব্যাপারে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসঙ্গে চিন্তা করতে হবে।”

সভায় আলোচকরা বলেন, নারীদের ঘরকেন্দ্রিক ভূমিকার পাশাপাশি সমাজে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর শ্রমকে যথাযথ মূল্যায়ন এবং পরিবারের পুরুষ সদস্যদের সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে। নারী উন্নয়নে বাল্যবিবাহ, যৌতুক, সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মইনুল হক আনছারী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন এবং বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মো. শহীদুল ইসলাম।

ডায়ালগে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়নকর্মী, নারী নেত্রী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নারী-পুরুষের মাঝে সময় ব্যবহারের ভারসাম্য, সামাজিক সচেতনতা এবং নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের পথ প্রশস্ত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net