বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫০

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
বরিশালে মানতা সম্প্রদায়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

বরিশালে মানতা সম্প্রদায়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : 

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানতা সম্প্রদায়ের পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বরিশাল সদর উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১২টায় সিংয়েরকাঠী আশ্রয়কেন্দ্র, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে উপজেলা প্রশাসন বরিশাল সদরের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান।

আলোচনা পর্বে অতিথিরা মানতা সম্প্রদায়ের জীবন-মান উন্নয়ন ও সরকারি সহায়তা বিষয়ে মতামত ব্যক্ত করেন। পরবর্তীতে ১১০টি মানতা পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজসহ প্রয়োজনীয় মশলা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে বরিশাল সদর উপজেলায় মোট ৩১৬টি মানতা পরিবারের মধ্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net